
আম্রপালি আম
📍 সাপাহার, নওগাঁ
🕐 শীঘ্রই আসছে
এই আমের মূল্য ও বুকিং শীঘ্রই শুরু হবে। আগ্রহীরা নিচে ওয়েটলিস্টে নাম দিন।
প্যাক সাইজ
৬ কেজি প্যাক
মূল্য শীঘ্রই
১২ কেজি প্যাক
মূল্য শীঘ্রই
২৪ কেজি প্যাক
মূল্য শীঘ্রই
বুকিং শুরু হলে সবার আগে জানাব
যাঁরা আমের মধ্যে তীব্র মিষ্টতা এবং ঘন রসালো স্বাদ সবচেয়ে বেশি পছন্দ করেন, তাঁদের জন্য সাপাহারের আম্রপালি হবে সেরা নির্বাচন।
উৎপত্তি ও ইতিহাস
আম্রপালি আম-এর গল্প
উত্তর ভারতের 'দশেরী' ও দক্ষিণ ভারতের 'নীলম' জাতের চমৎকার সংকরায়ণে সৃষ্ট এই আমের নামকরণ করা হয়েছে আড়াই হাজার বছর আগের বৈশালীর বিখ্যাত নর্তকী এবং বুদ্ধের অনুসারী আম্রপালির (বা অম্বাপালী) নামে। প্রচলিত আছে, শিশু অবস্থায় আম্রপালিকে এক আম গাছের নিচেই খুঁজে পাওয়া গিয়েছিল। আম্রপালি মূলত একটি নাবি জাতের আম যা তার অসাধারণ স্বাদের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
কেন এই আম বিশেষ?
২২%
মিষ্টতা (TSS)
১০০% আঁশহীন
আঁশ
৭৭%
খাদ্যযোগ্য অংশ
মাখনের মতো
টেক্সচার
৫–৭ পিস
প্রতি কেজি
এই আমটি কেন অনন্য?
মিষ্টির তীব্রতায় আম্রপালিকে হারানো প্রায় অসম্ভব। সাপাহারের বিশেষ লাল মাটির গুণাগুণের কারণে এখানকার আম্রপালি সারা দেশে ব্যাপক জনপ্রিয়। এটি ১০০% আঁশহীন আম এবং মুখে দিলে একদম মাখনের মতো গলে যায়। এই আমের মিষ্টতা বা টিএসএস (TSS) মান প্রায় ২২%, যা সাধারণ যেকোনো আমের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আমের আঁটি অত্যন্ত ছোট ও পাতলা হওয়ায় এর প্রায় ৭৭% অংশই খাদ্যযোগ্য, ফলে আপনি পান আমের সর্বোচ্চ নির্যাস।
🍋 স্বাদ ও ঘ্রাণ
ঘন মিষ্টি, হালকা গন্ধ। শাঁস কেটে খেলে আঁটির আশেপাশে চিনি জমে আছে মনে হয়।
🏡 পাকানো ও সংরক্ষণ
গাছপাকা অবস্থায় পাঠানো হয়। ১-২ দিনে পুরো পাকবে। ফ্রিজে রাখলে ৫-৬ দিন থাকে।
বিস্তারিত স্পেসিফিকেশন
- জাত
- আম্রপালি
- মিষ্টতা (TSS)
- ২২%
- গড় ওজন
- ১৫০-২০০ গ্রাম
- উৎস
- সাপাহার, নওগাঁ
- মৌসুম
- জুন
- রাইপেনিং
- প্রাকৃতিক, কেমিক্যাল-মুক্ত
- মৌসুম
- জুন
ডেলিভারির সময়
আবহাওয়ার পরিস্থিতি এবং আমের পূর্ণ পরিপক্কতার ওপর নির্ভর করে আমরা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ডেলিভারি শুরু করবো ইনশাআল্লাহ।
আমাদের নিজস্ব জমিতে, নিজেদের বাগানের গাছ থেকে সরাসরি সংগৃহীত এই আম আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায়।
💳 পেমেন্ট ও ডেলিভারি তথ্য
ক্রেতাদের রিভিউ
"বাচ্চারা আম্রপালি দেখেই হাত বাড়ায়। ছোট সাইজ, ঘন মিষ্টি। পঁচা দুটো বের হয়েছিল, ছবি পাঠানোর সাথে সাথে রিপ্লেস পেয়েছি।"
শাহাদাত হোসেন✓ ভেরিফায়েড • খুলনা • ১২ কেজি
"পেমেন্টের আগেই হাতে পেয়ে চেক করতে পেরেছি — এটাই সবচেয়ে আস্থা পাওয়া বিষয়। আম্রপালি একদম গাছপাকা, রসে ভরা।"
ফারহানা রহমান✓ ভেরিফায়েড • নারায়ণগঞ্জ • ১২ কেজি
আরও দেখুন
🥭 সাপাহার থেকে সরাসরি আপনার দরজায়
সাপাহারের অরিজিনাল ও কেমিক্যালমুক্ত আমের আসল স্বাদ নিতে আজই আপনার প্রিয় আমটি প্রি-বুক করুন!
বুকিং শুরু হলে সবার আগে জানাব ইনশাআল্লাহ
প্রশ্নোত্তর


