Mango Nest
ফজলি আম
🏅 GI স্বীকৃত — মে ২০২৫

ফজলি আম

📍 সাপাহার, নওগাঁ

🕐 শীঘ্রই আসছে

এই আমের মূল্য ও বুকিং শীঘ্রই শুরু হবে। আগ্রহীরা নিচে ওয়েটলিস্টে নাম দিন।

প্যাক সাইজ

৬ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

১২ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

২৪ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

ওয়েটলিস্টে নাম দিন

বুকিং শুরু হলে সবার আগে জানাব

যাঁরা খুব বেশি মিষ্টির চেয়ে আমের অতুলনীয় ঘ্রাণ এবং পরিমিত স্বাদের একটি নিখুঁত ভারসাম্য খুঁজছেন, তাঁদের জন্য 'নাক-ফজলি' হতে পারে এক অনন্য পছন্দ।

কেমিক্যাল-মুক্ত
৬৪ জেলায় ডেলিভারি
হাতে পেয়ে দাম দিন
৪.৯ ★ গড় রেটিং
🏅GI স্বীকৃত — মে ২০২৫

উৎপত্তি ও ইতিহাস

ফজলি আম-এর গল্প

নাক-ফজলি আম নওগাঁর বরেন্দ্র অঞ্চলের (বিশেষত সাপাহার, ধামইরহাট ও বদলগাছী) একটি অন্যতম ঐতিহ্যবাহী ও সুস্বাদু আম, যা ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আমটি দেখতে কিছুটা লম্বাকৃতির এবং এর আগার দিকটা নাকের মতো সুঁচালো বা বাঁকানো হওয়ার কারণেই মূলত এর নামকরণ হয়েছে 'নাক-ফজলি'।

কেন এই আম বিশেষ?

সুগন্ধ + পরিমিত মিষ্টি

স্বাদের ধরন

প্রায় শূন্য

আঁশ

৭৩–৭৫%

খাদ্যযোগ্য অংশ

দীর্ঘ সংরক্ষণযোগ্য

পাকলেও শক্ত

GI পণ্য — ২০২৫

স্বীকৃতি

এই আমটি কেন অনন্য?

এই আমটি যেমন সুমিষ্ট, তেমনি এর সুগন্ধ আপনাকে মুগ্ধ করবে। এটি পাকা অবস্থায়ও বেশ শক্ত থাকে বলে অনেকদিন অনায়াসেই ঘরে রেখে খাওয়া যায়। এর আঁশ প্রায় নেই বললেই চলে, ফলে খাওয়ার সময় পাওয়া যায় একদম মসৃণ স্বাদ। আমের আঁটি অত্যন্ত পাতলা ও লম্বাটে হওয়ায় এর প্রায় ৭৩-৭৫% অংশই খাদ্যযোগ্য। মিষ্টতার মাপকাঠিতে এর টিএসএস (টোটাল সলিউবল শুগার) মান চমৎকার, যা আপনাকে দেবে প্রকৃত আমের তৃপ্তি।

🍋 স্বাদ ও ঘ্রাণ

শাঁস হালকা হলুদ-কমলা, অত্যন্ত সুগন্ধি। মিষ্টির সাথে হালকা টকের আভাস একটি বিশেষ গভীরতা দেয়। রস ঘন, একটি আম কেটেই পেট ভরে যায়।

🏡 পাকানো ও সংরক্ষণ

কিছুটা পাকা অবস্থায় পাঠানো হয়। ঘরে ২-৩ দিন রাখলে সম্পূর্ণ পাকবে। কাগজে মুড়ে বা ঝুড়িতে রাখুন — ফ্রিজে নয়।

বিস্তারিত স্পেসিফিকেশন

জাত
নাক-ফজলি
গড় ওজন
৫০০-৮০০ গ্রাম
উৎস
সাপাহার, নওগাঁ
মৌসুম
মে শেষ – জুন
রাইপেনিং
প্রাকৃতিক, কেমিক্যাল-মুক্ত
মৌসুম
মে শেষ – জুন

ডেলিভারির সময়

আবহাওয়ার পরিস্থিতি এবং আমের পূর্ণ পরিপক্কতার ওপর নির্ভর করে আমরা মে মাসের শেষ সপ্তাহ থেকে ডেলিভারি শুরু করবো ইনশাআল্লাহ।

আমাদের নিজস্ব জমিতে, নিজেদের বাগানের গাছ থেকে সরাসরি সংগৃহীত এই আম আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায়।

💳 পেমেন্ট ও ডেলিভারি তথ্য

আমরা সারাদেশে 'স্টেডফাস্ট কুরিয়ার'-এর মাধ্যমে ডেলিভারি করি। জেলা/উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি এবং এর বাইরে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ডেলিভারি চার্জ ফ্রি/অফার সাপেক্ষে।

হোম ডেলিভারির ক্ষেত্রে পার্সেল বাসার নিচ থেকে রিসিভ করতে হবে। পার্সেল রিসিভ করার সময় বক্স বা ক্যারেট ছেঁড়া/ভাঙ্গা/টাই কাটা বা টাইবিহীন অবস্থায় পেলে অনুগ্রহপূর্বক তৎক্ষণাৎ ডেলিভারিম্যান বা কুরিয়ার অফিশিয়ালকে উপস্থিত রেখে আমাদের কল দিয়ে জানাবেন।

ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি (ক্ষেত্রবিশেষে এডভান্স প্রযোজ্য) এবং ঢাকার বাইরে নূন্যতম ৫০% অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।

আমাদের আমগুলো শতভাগ প্রাকৃতিকভাবে চাষ করা এবং কার্বাইড ও ক্ষতিকর কেমিক্যালমুক্ত। প্রাকৃতিক ফল হওয়ায় ৩-৫% ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে। তবে এর চেয়ে বেশি কোনো সমস্যা হলে অথবা আমাদের কথা ও কাজে মিল না থাকলে ছবি/ভিডিও সহ আমাদের জানাবেন; আমরা অবশ্যই দ্রুত সমাধানের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।

🥭 সাপাহার থেকে সরাসরি আপনার দরজায়

সাপাহারের অরিজিনাল ও কেমিক্যালমুক্ত আমের আসল স্বাদ নিতে আজই আপনার প্রিয় আমটি প্রি-বুক করুন!

বুকিং শুরু হলে সবার আগে জানাব ইনশাআল্লাহ

প্রশ্নোত্তর

যা জানতে চান