Mango Nest
কাটিমন আম

কাটিমন আম

📍 সাপাহার, নওগাঁ

🕐 শীঘ্রই আসছে

এই আমের মূল্য ও বুকিং শীঘ্রই শুরু হবে। আগ্রহীরা নিচে ওয়েটলিস্টে নাম দিন।

প্যাক সাইজ

৬ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

১২ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

২৪ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

ওয়েটলিস্টে নাম দিন

বুকিং শুরু হলে সবার আগে জানাব

একদম রসালো আম যারা একদমই পছন্দ করেন না এবং সারা বছর আমের আসল মিষ্টি স্বাদ খুঁজে বেড়ান, তাঁদের জন্য থাইল্যান্ডের বিখ্যাত জাত 'কাটিমন' হতে পারে সেরা সমাধান।

কেমিক্যাল-মুক্ত
৬৪ জেলায় ডেলিভারি
হাতে পেয়ে দাম দিন
৪.৯ ★ গড় রেটিং

উৎপত্তি ও ইতিহাস

কাটিমন আম-এর গল্প

কাটিমন আম মূলত থাইল্যান্ড থেকে আসা একটি বিশ্বখ্যাত প্রজাতি, যা তার তীব্র মিষ্টতার জন্য 'সুইট কাটিমন' নামেও পরিচিত। বাংলাদেশে এর অভাবনীয় স্বাদের কারণে অনেকেই একে 'অমৃত' বলে ডাকেন। যদিও এটি একটি বারোমাসি জাত, তবে সাপাহারের বিশেষ লাল মাটিতে উৎপাদিত মৌসুমি কাটিমনগুলো গুণে, মানে এবং মিষ্টতায় অন্য যেকোনো অঞ্চলের আমকে ছাড়িয়ে যায়।

কেন এই আম বিশেষ?

২২%

মিষ্টতা (TSS)

সম্পূর্ণ আঁশহীন

আঁশ

৭৬%

খাদ্যযোগ্য অংশ

৩–৪ পিস

প্রতি কেজি

বারোমাসি জাত

ধরন

এই আমটি কেন অনন্য?

এই আমটির প্রধান আকর্ষণ হলো এর পাতলা খোসা এবং অত্যন্ত ছোট আঁটি। এটি সম্পূর্ণ আঁশহীন একটি আম, ফলে খাওয়ার সময় পাওয়া যায় একদম মসৃণ ও ঘন পাল্পের স্বাদ। এর প্রায় ৭৬% অংশই খাদ্যযোগ্য এবং সাধারণত ৩-৪ টি আমে এক কেজি পূর্ণ হয়। এতে কোনো প্রকার কষ নেই এবং এর তীব্র মিষ্টতা যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য। যাঁরা উপহার হিসেবে বা নিজের জন্য প্রিমিয়াম কোয়ালিটির আম খুঁজছেন, তাঁদের জন্য কাটিমন এক চমৎকার পছন্দ।

🍋 স্বাদ ও ঘ্রাণ

পাকা অবস্থায় ঘ্রাণ তীব্র, রঙ গাঢ় হলুদ। প্রথম কামড়েই মধুর মতো মিষ্টি। শাঁস ঘন, রসালো কিন্তু ঝরে না।

🏡 পাকানো ও সংরক্ষণ

গাছপাকা অবস্থায় পাঠানো হয়। ঘরে রাখলে ২-৩ দিনে আরও পাকবে। ঠান্ডা ঘরের তাকে রাখুন — ফ্রিজে নয়।

বিস্তারিত স্পেসিফিকেশন

জাত
কাটিমন (বারোমাসি)
মিষ্টতা (TSS)
২২%
খাদ্যযোগ্য অংশ
৭৬%
গড় ওজন
২০০-৩০০ গ্রাম
উৎস
সাপাহার, নওগাঁ
রাইপেনিং
প্রাকৃতিক, কেমিক্যাল-মুক্ত
মৌসুম
জুন – সেপ্টেম্বর

ডেলিভারির সময়

আবহাওয়ার পরিস্থিতি এবং আমের পূর্ণ পরিপক্কতার ওপর নির্ভর করে আমরা দ্রুততম সময়ে এই আমটি ডেলিভারি করার লক্ষ্যমাত্রা রেখেছি ইনশাআল্লাহ।

আমাদের নিজস্ব জমিতে, নিজেদের বাগানের গাছ থেকে সরাসরি সংগৃহীত এই আম আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায়।

💳 পেমেন্ট ও ডেলিভারি তথ্য

আমরা সারাদেশে 'স্টেডফাস্ট কুরিয়ার'-এর মাধ্যমে ডেলিভারি করি। জেলা/উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি এবং এর বাইরে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ডেলিভারি চার্জ ফ্রি/অফার সাপেক্ষে।

হোম ডেলিভারির ক্ষেত্রে পার্সেল বাসার নিচ থেকে রিসিভ করতে হবে। পার্সেল রিসিভ করার সময় বক্স বা ক্যারেট ছেঁড়া/ভাঙ্গা/টাই কাটা বা টাইবিহীন অবস্থায় পেলে অনুগ্রহপূর্বক তৎক্ষণাৎ ডেলিভারিম্যান বা কুরিয়ার অফিশিয়ালকে উপস্থিত রেখে আমাদের কল দিয়ে জানাবেন।

ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি (ক্ষেত্রবিশেষে এডভান্স প্রযোজ্য) এবং ঢাকার বাইরে নূন্যতম ৫০% অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।

আমাদের আমগুলো শতভাগ প্রাকৃতিকভাবে চাষ করা এবং কার্বাইড ও ক্ষতিকর কেমিক্যালমুক্ত। প্রাকৃতিক ফল হওয়ায় ৩-৫% ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে। তবে এর চেয়ে বেশি কোনো সমস্যা হলে অথবা আমাদের কথা ও কাজে মিল না থাকলে ছবি/ভিডিও সহ আমাদের জানাবেন; আমরা অবশ্যই দ্রুত সমাধানের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।

ক্রেতাদের রিভিউ

"২৪ কেজির ক্রেট নিয়েছিলাম, পরিবারে সবাই খুশি। আঁটি ছোট, আঁশ নেই, মিষ্টি বাজারের যেকোনো আমের চেয়ে বেশি। পরের সপ্তাহে আবার অর্ডার দিচ্ছি।"

রফিকুল ইসলাম✓ ভেরিফায়েড ঢাকা১ ক্রেট

"রাজশাহীতে থেকেও সাপাহারের কাটিমন এত সহজে পাচ্ছি দেখে অবাক। কেমিক্যাল-মুক্ত — ঘ্রাণেই বোঝা যায়।"

তাহমিনা সুলতানা✓ ভেরিফায়েড রাজশাহী৫ কেজি

"২৪ কেজি একটু বেশি ভেবেছিলাম, কিন্তু এক সপ্তাহেই শেষ। মিষ্টি, ঘ্রাণে ভরা, একটাও পঁচা ছিল না।"

সাবরিনা ইয়াসমিন✓ ভেরিফায়েড গাজীপুর১ ক্রেট

🥭 সাপাহার থেকে সরাসরি আপনার দরজায়

সাপাহারের অরিজিনাল ও কেমিক্যালমুক্ত আমের আসল স্বাদ নিতে আজই আপনার প্রিয় আমটি প্রি-বুক করুন!

বুকিং শুরু হলে সবার আগে জানাব ইনশাআল্লাহ

প্রশ্নোত্তর

যা জানতে চান