Mango Nest
হিমসাগর আম

হিমসাগর আম

📍 সাপাহার, নওগাঁ

🕐 শীঘ্রই আসছে

এই আমের মূল্য ও বুকিং শীঘ্রই শুরু হবে। আগ্রহীরা নিচে ওয়েটলিস্টে নাম দিন।

প্যাক সাইজ

৬ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

১২ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

২৪ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

ওয়েটলিস্টে নাম দিন

বুকিং শুরু হলে সবার আগে জানাব

যাঁরা আমের রাজকীয় সুগন্ধ এবং মাখনের মতো নরম স্বাদের ভক্ত, তাঁদের জন্য হিমসাগর বা ক্ষীরশাপাত আমের কোনো বিকল্প নেই।

কেমিক্যাল-মুক্ত
৬৪ জেলায় ডেলিভারি
হাতে পেয়ে দাম দিন
৪.৯ ★ গড় রেটিং

উৎপত্তি ও ইতিহাস

হিমসাগর আম-এর গল্প

হিমসাগর আম (যা ক্ষীরশাপাত নামেও পরিচিত) বাংলা ও ভারতের অন্যতম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি জাত। এর আদি উৎপত্তিস্থল মূলত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চল হলেও বর্তমানে সাপাহারের হিমসাগর তার ঘন পাল্প এবং রাজকীয় সুঘ্রাণের জন্য বিশেষ আভিজাত্য তৈরি করেছে। একে বলা হয় আমের রাজা, যার প্রতিটি কামড় আপনাকে দেবে আভিজাত্যের ছোঁয়া।

কেন এই আম বিশেষ?

আমের রাজা

উপাধি

সম্পূর্ণ আঁশহীন

আঁশ

৭৫–৭৭%

খাদ্যযোগ্য অংশ

ক্ষীরের মতো মসৃণ

টেক্সচার

৩–৪ পিস

প্রতি কেজি

এই আমটি কেন অনন্য?

এই আমটি একদম আঁশহীন এবং এর চামড়া ও আঁটি খুব পাতলা হওয়ায় প্রায় ৭৫-৭৭% অংশই অনায়াসে খাওয়া যায়। উচ্চ টিএসএস (TSS) সমৃদ্ধ এই আমটি সম্পূর্ণ কষহীন এবং মিষ্টতায় ভরপুর। গড় সাইজেও এটি বেশ মানানসই, ৩-৪ পিসেই এক কেজি পূর্ণ হয়ে যায়। এর সুবাস এতটাই মনকাড়া যে পাকার পর পুরো ঘর ম ম করে এবং খাওয়ার সময় মুখে দিলেই মাখনের মতো গলে যায়।

🍋 স্বাদ ও ঘ্রাণ

শাঁস হালকা হলুদ-সাদা, ক্ষীরের মতো টেক্সচার। মিষ্টি গভীর ও সুষম — টক নেই বললেই চলে। ঠান্ডা করে খেলে স্বাদ দ্বিগুণ হয়।

🏡 পাকানো ও সংরক্ষণ

গাছপাকা অবস্থায় পাঠানো হয়। ১-২ দিনে সম্পূর্ণ পাকবে। খুব বেশিদিন রাখবেন না — সতেজ অবস্থায় খেলেই সেরা স্বাদ পাবেন।

বিস্তারিত স্পেসিফিকেশন

জাত
হিমসাগর / ক্ষীরশাপাত
মিষ্টতা (TSS)
২২-২৩%
গড় ওজন
২৫০-৩৫০ গ্রাম
উৎস
সাপাহার, নওগাঁ
মৌসুম
মে – জুন
রাইপেনিং
প্রাকৃতিক, কেমিক্যাল-মুক্ত
মৌসুম
মে – জুন

ডেলিভারির সময়

আবহাওয়ার পরিস্থিতি এবং আমের পূর্ণ পরিপক্কতার ওপর নির্ভর করে আমরা মে মাসের শেষ সপ্তাহ থেকে ডেলিভারি শুরু করবো ইনশাআল্লাহ।

আমাদের নিজস্ব জমিতে, নিজেদের বাগানের গাছ থেকে সরাসরি সংগৃহীত এই আম আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায়।

💳 পেমেন্ট ও ডেলিভারি তথ্য

আমরা সারাদেশে 'স্টেডফাস্ট কুরিয়ার'-এর মাধ্যমে ডেলিভারি করি। জেলা/উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি এবং এর বাইরে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ডেলিভারি চার্জ ফ্রি/অফার সাপেক্ষে।

হোম ডেলিভারির ক্ষেত্রে পার্সেল বাসার নিচ থেকে রিসিভ করতে হবে। পার্সেল রিসিভ করার সময় বক্স বা ক্যারেট ছেঁড়া/ভাঙ্গা/টাই কাটা বা টাইবিহীন অবস্থায় পেলে অনুগ্রহপূর্বক তৎক্ষণাৎ ডেলিভারিম্যান বা কুরিয়ার অফিশিয়ালকে উপস্থিত রেখে আমাদের কল দিয়ে জানাবেন।

ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি (ক্ষেত্রবিশেষে এডভান্স প্রযোজ্য) এবং ঢাকার বাইরে নূন্যতম ৫০% অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।

আমাদের আমগুলো শতভাগ প্রাকৃতিকভাবে চাষ করা এবং কার্বাইড ও ক্ষতিকর কেমিক্যালমুক্ত। প্রাকৃতিক ফল হওয়ায় ৩-৫% ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে। তবে এর চেয়ে বেশি কোনো সমস্যা হলে অথবা আমাদের কথা ও কাজে মিল না থাকলে ছবি/ভিডিও সহ আমাদের জানাবেন; আমরা অবশ্যই দ্রুত সমাধানের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।

ক্রেতাদের রিভিউ

"হিমসাগরের ঘ্রাণ ঘরে আনলেই বোঝা যায় — এটা আলাদা কিছু। শাঁস ক্ষীরের মতো মসৃণ, মিষ্টি একদম সুষম। পরিবারের সবাই একসাথে বসে খেয়েছি, একটাও পঁচা ছিল না।"

মাহফুজুর রহমান✓ ভেরিফায়েড সিলেট১২ কেজি

🥭 সাপাহার থেকে সরাসরি আপনার দরজায়

সাপাহারের অরিজিনাল ও কেমিক্যালমুক্ত আমের আসল স্বাদ নিতে আজই আপনার প্রিয় আমটি প্রি-বুক করুন!

বুকিং শুরু হলে সবার আগে জানাব ইনশাআল্লাহ

প্রশ্নোত্তর

যা জানতে চান