Mango Nest
ল্যাংড়া আম

ল্যাংড়া আম

📍 সাপাহার, নওগাঁ

🕐 শীঘ্রই আসছে

এই আমের মূল্য ও বুকিং শীঘ্রই শুরু হবে। আগ্রহীরা নিচে ওয়েটলিস্টে নাম দিন।

প্যাক সাইজ

৬ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

১২ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

২৪ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

ওয়েটলিস্টে নাম দিন

বুকিং শুরু হলে সবার আগে জানাব

যাঁরা আমের আসল সুবাস বা সিগনেচার ফ্লেভারের ভক্ত, তাঁদের জন্য ল্যাংড়া আম হতে পারে জীবনের সেরা পছন্দ।

কেমিক্যাল-মুক্ত
৬৪ জেলায় ডেলিভারি
হাতে পেয়ে দাম দিন
৪.৯ ★ গড় রেটিং

উৎপত্তি ও ইতিহাস

ল্যাংড়া আম-এর গল্প

ল্যাংড়া আমের ইতিহাসের সাথে জড়িয়ে আছে প্রায় আড়াইশ থেকে তিনশ বছরের পুরনো এক গল্প। উত্তর ভারতের বারানসীতে (বেনারস) প্রথম এই আমের আবাদ শুরু হয়। লোকমুখে প্রচলিত আছে, বারানসীর এক ধার্মিক খোঁড়া (ল্যাংড়া) ফকির তাঁর আস্তানার আশেপাশে কিছু আমের আঁটি পুঁতেছিলেন। পরবর্তীতে সেই গাছ থেকে অত্যন্ত সুস্বাদু আম ধরলে স্থানীয়রা ওই ফকিরের নামানুসারেই আমটির নাম রাখেন 'ল্যাংড়া'। বর্তমানে এটি বারানসী ল্যাংড়া বা মালদাহ আম হিসেবেও বিশ্বজুড়ে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত।

কেন এই আম বিশেষ?

সম্পূর্ণ আঁশহীন

আঁশ

৭৩–৭৫%

খাদ্যযোগ্য অংশ

পাকলেও সবুজ রঙ

বিশেষত্ব

টকটকে হলুদ

ভেতরের রঙ

৩–৪ পিস

প্রতি কেজি

এই আমটি কেন অনন্য?

সাপাহারের ল্যাংড়া আমের বিশেষত্ব হলো এর পাতলা খোসা এবং অত্যন্ত মন মাতানো সুগন্ধ। এটি সম্পূর্ণ আঁশহীন এবং এর আঁটি বেশ ছোট ও পাতলা হওয়ায় আমের প্রায় ৭৩-৭৫% অংশই রসালো মিষ্টি পাল্পে ঠাসা। এই আমের একটি মজার বৈশিষ্ট্য হলো, পাকার পরেও এর গায়ের রঙ অনেক সময় হালকা সবুজ থেকে যায়, কিন্তু ভেতরটা হয় টকটকে হলদে এবং স্বাদে অতুলনীয় মিষ্টি। সাধারণত ৩-৪ টি আমেই এক কেজি পূর্ণ হয়ে যায়।

🍋 স্বাদ ও ঘ্রাণ

মিষ্টির সাথে হালকা টকের মিলন এই জাতকে অনন্য করে। শাঁস হালকা সবুজাভ-হলুদ। সুগন্ধ তীব্র ও চেনা — এই গন্ধেই বোঝা যায় আসল ল্যাংড়া।

🏡 পাকানো ও সংরক্ষণ

প্রায় পাকা অবস্থায় পাঠানো হয়। ২-৩ দিনে সম্পূর্ণ পাকবে। ঘরের তাপমাত্রায় রাখুন, সরাসরি রোদ থেকে দূরে।

বিস্তারিত স্পেসিফিকেশন

জাত
ল্যাংড়া
মিষ্টতা (TSS)
২০-২১%
গড় ওজন
২৫০-৪০০ গ্রাম
উৎস
সাপাহার, নওগাঁ
মৌসুম
জুন মাঝামাঝি – জুলাই
রাইপেনিং
প্রাকৃতিক, কেমিক্যাল-মুক্ত
মৌসুম
জুন মাঝামাঝি – জুলাই

ডেলিভারির সময়

আবহাওয়ার পরিস্থিতি এবং আমের পূর্ণ পরিপক্কতার ওপর নির্ভর করে আমরা জুন মাসের মাঝামাঝি সময় থেকে ডেলিভারি শুরু করবো ইনশাআল্লাহ।

আমাদের নিজস্ব জমিতে, নিজেদের বাগানের গাছ থেকে সরাসরি সংগৃহীত এই আম আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায়।

💳 পেমেন্ট ও ডেলিভারি তথ্য

আমরা সারাদেশে 'স্টেডফাস্ট কুরিয়ার'-এর মাধ্যমে ডেলিভারি করি। জেলা/উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি এবং এর বাইরে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ডেলিভারি চার্জ ফ্রি/অফার সাপেক্ষে।

হোম ডেলিভারির ক্ষেত্রে পার্সেল বাসার নিচ থেকে রিসিভ করতে হবে। পার্সেল রিসিভ করার সময় বক্স বা ক্যারেট ছেঁড়া/ভাঙ্গা/টাই কাটা বা টাইবিহীন অবস্থায় পেলে অনুগ্রহপূর্বক তৎক্ষণাৎ ডেলিভারিম্যান বা কুরিয়ার অফিশিয়ালকে উপস্থিত রেখে আমাদের কল দিয়ে জানাবেন।

ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি (ক্ষেত্রবিশেষে এডভান্স প্রযোজ্য) এবং ঢাকার বাইরে নূন্যতম ৫০% অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।

আমাদের আমগুলো শতভাগ প্রাকৃতিকভাবে চাষ করা এবং কার্বাইড ও ক্ষতিকর কেমিক্যালমুক্ত। প্রাকৃতিক ফল হওয়ায় ৩-৫% ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে। তবে এর চেয়ে বেশি কোনো সমস্যা হলে অথবা আমাদের কথা ও কাজে মিল না থাকলে ছবি/ভিডিও সহ আমাদের জানাবেন; আমরা অবশ্যই দ্রুত সমাধানের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।

ক্রেতাদের রিভিউ

"ল্যাংড়া আমের সেই চেনা ঘ্রাণ — কাটার আগেই মনে হলো ছোটবেলায় ফিরে গেলাম। স্বাদে একটু টকের আভাস, কিন্তু সেটাই এই আমকে আলাদা করে। সার্ভিসে ১০-এ ১০।"

জাহিদুল ইসলাম✓ ভেরিফায়েড ময়মনসিংহ১২ কেজি

🥭 সাপাহার থেকে সরাসরি আপনার দরজায়

সাপাহারের অরিজিনাল ও কেমিক্যালমুক্ত আমের আসল স্বাদ নিতে আজই আপনার প্রিয় আমটি প্রি-বুক করুন!

বুকিং শুরু হলে সবার আগে জানাব ইনশাআল্লাহ

প্রশ্নোত্তর

যা জানতে চান