Mango Nest
গৌড়মতি আম

গৌড়মতি আম

📍 সাপাহার, নওগাঁ

🕐 শীঘ্রই আসছে

এই আমের মূল্য ও বুকিং শীঘ্রই শুরু হবে। আগ্রহীরা নিচে ওয়েটলিস্টে নাম দিন।

প্যাক সাইজ

৬ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

১২ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

২৪ কেজি প্যাক

মূল্য শীঘ্রই

ওয়েটলিস্টে নাম দিন

বুকিং শুরু হলে সবার আগে জানাব

যাঁরা আমের মৌসুম শেষ হয়ে যাওয়ার পরেও হিমসাগরের মতো রাজকীয় স্বাদ পেতে চান, তাঁদের জন্য গৌড়মতি আমটি একটা সেরা পছন্দ হতে পারে।

কেমিক্যাল-মুক্ত
৬৪ জেলায় ডেলিভারি
হাতে পেয়ে দাম দিন
৪.৯ ★ গড় রেটিং

উৎপত্তি ও ইতিহাস

গৌড়মতি আম-এর গল্প

গৌড়মতি আমের ইতিহাস বেশ সাম্প্রতিক হলেও এর আভিজাত্য আকাশচুম্বী। মূলত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশ্বিনা ও ল্যাংড়া আমের প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে এই নাবি জাতের (দেরিতে পাকা) আমের উদ্ভব। ২০১৩ সালে প্রথম আলোতে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর আমটি দেশজুড়ে ব্যাপক পরিচিতি পায়। প্রাচীন বাংলার 'গৌড়' জনপদ এবং এর রত্নসম স্বাদের কারণে একে 'মতি' বা মুক্তার সাথে তুলনা করে নাম রাখা হয়েছে 'গৌড়মতি'।

কেন এই আম বিশেষ?

২২–২৩%

মিষ্টতা (TSS)

সম্পূর্ণ আঁশহীন

আঁশ

৭৭%

খাদ্যযোগ্য অংশ

মাত্র ২ পিস

প্রতি কেজি

মৌসুমের শেষে

পাওয়া যায়

এই আমটি কেন অনন্য?

যখন বাজারে অন্য সব আম ফুরিয়ে যায়, তখনই রাজকীয় বেশে আত্মপ্রকাশ করে এই আমটি। এর মিষ্টতা বা টিএসএস (TSS) মান প্রায় ২২-২৩%, যা অনেক সময় হিমসাগর বা ল্যাংড়াকেও হার মানাতে পারে। এটি আকারে বেশ বড় হয়, সাধারণত গড়ে মাত্র ২ টি আমেই এক কেজি পূর্ণ হয়ে যায়। আমটি সম্পূর্ণ আঁশহীন এবং এর আঁটি ছোট ও পাতলা হওয়ায় এর প্রায় ৭৭% অংশই অত্যন্ত সুস্বাদু ও ঘন পাল্পে ঠাসা। দেরিতে পাকে বলে এই আমটি অনেকদিন অনায়াসেই সংরক্ষণ করা যায়।

🍋 স্বাদ ও ঘ্রাণ

শাঁস কমলা-হলুদ, কাটলে দেখা যায় চিকন আঁটি। মিষ্টি বেশি, টক প্রায় নেই। ঠান্ডা করে খেলে স্বাদ বাড়ে।

🏡 পাকানো ও সংরক্ষণ

প্রায় গাছপাকা অবস্থায় পাঠানো হয়। ১-২ দিনে সম্পূর্ণ পাকবে। ঘরের তাপমাত্রায় রাখুন।

বিস্তারিত স্পেসিফিকেশন

জাত
গৌড়মতি (নাবি)
মিষ্টতা (TSS)
২২-২৩%
গড় ওজন
৫০০-৭০০ গ্রাম
উৎস
সাপাহার, নওগাঁ
মৌসুম
জুলাই শেষ – আগস্ট
রাইপেনিং
প্রাকৃতিক
মৌসুম
জুলাই শেষ – আগস্ট

ডেলিভারির সময়

আবহাওয়ার পরিস্থিতি এবং আমের পূর্ণ পরিপক্কতার ওপর নির্ভর করে আমরা জুলাই মাসের শেষ দিকে ডেলিভারি শুরু করবো ইনশাআল্লাহ।

আমাদের নিজস্ব জমিতে, নিজেদের বাগানের গাছ থেকে সরাসরি সংগৃহীত এই আম আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায়।

💳 পেমেন্ট ও ডেলিভারি তথ্য

আমরা সারাদেশে 'স্টেডফাস্ট কুরিয়ার'-এর মাধ্যমে ডেলিভারি করি। জেলা/উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি এবং এর বাইরে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ডেলিভারি চার্জ ফ্রি/অফার সাপেক্ষে।

হোম ডেলিভারির ক্ষেত্রে পার্সেল বাসার নিচ থেকে রিসিভ করতে হবে। পার্সেল রিসিভ করার সময় বক্স বা ক্যারেট ছেঁড়া/ভাঙ্গা/টাই কাটা বা টাইবিহীন অবস্থায় পেলে অনুগ্রহপূর্বক তৎক্ষণাৎ ডেলিভারিম্যান বা কুরিয়ার অফিশিয়ালকে উপস্থিত রেখে আমাদের কল দিয়ে জানাবেন।

ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি (ক্ষেত্রবিশেষে এডভান্স প্রযোজ্য) এবং ঢাকার বাইরে নূন্যতম ৫০% অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।

আমাদের আমগুলো শতভাগ প্রাকৃতিকভাবে চাষ করা এবং কার্বাইড ও ক্ষতিকর কেমিক্যালমুক্ত। প্রাকৃতিক ফল হওয়ায় ৩-৫% ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে। তবে এর চেয়ে বেশি কোনো সমস্যা হলে অথবা আমাদের কথা ও কাজে মিল না থাকলে ছবি/ভিডিও সহ আমাদের জানাবেন; আমরা অবশ্যই দ্রুত সমাধানের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।

ক্রেতাদের রিভিউ

"মৌসুম শেষে ভালো আম পাওয়াই কঠিন, কিন্তু গৌড়মতি পেয়ে মন ভরে গেছে। ২৪ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেছে — একদম তাজা।"

নুসরাত জাহান✓ ভেরিফায়েড চট্টগ্রাম১২ কেজি

"অফিসের সবাইকে গৌড়মতি ভাগ করে দিয়েছিলাম। সবাই বলেছে এত মিষ্টি আম আগে খায়নি। পরের বার পাইকারিতে আনব।"

ইমরান হাসান✓ ভেরিফায়েড ঢাকা১ ক্রেট

"বরিশালেও তাজা আম পৌঁছেছে — এটাই বড় কথা। মৌসুমের শেষেও যে এত মিষ্টি আম আসে, জানতাম না।"

মাকসুদা বেগম✓ ভেরিফায়েড বরিশাল৫ কেজি

🥭 সাপাহার থেকে সরাসরি আপনার দরজায়

সাপাহারের অরিজিনাল ও কেমিক্যালমুক্ত আমের আসল স্বাদ নিতে আজই আপনার প্রিয় আমটি প্রি-বুক করুন!

বুকিং শুরু হলে সবার আগে জানাব ইনশাআল্লাহ

প্রশ্নোত্তর

যা জানতে চান